#পর্বসংখ্যা২৭
#হ্রদয়ামিলন
#Shavakhna
ব্ল্যাক স্পেসের দরজায় দাঁড়িয়ে ঈশানী। সে মডেলিংয়ের জন্য দুই দিন শহরের বাইরে ছিল। আজকেই এসেছে, সানা ভ্রুকুটি করে তার দিকে তাকায়। মুখে মেকি হাসি টেনে বলে ওঠে,
-"মাই ওয়ান এন্ড অনলি কালনাগিনী, দুদিন পর পর তুই কোন আকাশ থেকে টপকে খেজুর গাছে আটকাস?
-"কেন আমাকে মিস করছিলি বুঝি?
-"নাহ শুধুমাত্র আমার ব্যবসার ঘরে লাল বাতি জ্বলে গিয়েছে তো তাই বলছিলাম"
পরপর ঈশানী মুখ বাকিয়ে বলে ওঠে,
-"শোন ডাইনি, আমার কোন ইন্টারেস্ট নাই তোর সাথে কথা বলতে,
-"আর আমার কচু ছিড়ে যাচ্ছে তোর সাথে কথা বলার ইন্টারেস্টে। আর তুই তো রোজ সকালে মুখ না ধুয়ে চলে আসিস অন্যের বাড়িতে। লজ্জা শরমের তো একেবারে মাথা খেয়েছিস, আবার ইন্টারেস্ট ও বলিস, চোরের মার বড় গলা।"
ভীষণ ইগো হার্ট হলো ঈশানীর, ফুসে উঠলো সে, আঙ্গুল উঠিয়ে সানার দিকে তেড়ে এলো,
-"লিসেন ডাইনি, এটা আরজের বাড়ি..."
সানা তার কথা কেটে বলে ওঠে,
-"দলিলে আমারও নাম আছে।
চোখে মুখে উচ্ছাস নিয়ে আবার বলে,
আরে হ্যাঁ আমি না তোর জন্য একটা পার্টনার খুঁজেছি। তোদের দুজনকে দেখতে একদম রাজযোটক মনে হবে। একদম 'রাবনে বানা দি জোড়ি' টাইপস্,
'ডঙ্কার উইথ কালা কালা নাগিন' যাহ ভিতরে গিয়ে তোর ডংকার বাবাজীবন কে দেখে আয়"
ঈশানী কে কিছু বলতে না দিয়ে, নিজের কালো চশমা খানা চোখে লাগিয়ে এটিটিউড নিয়ে ঈশানীর কাঁধে মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে চলে গেল সানা।
এদিকে ঈশানী রাগে গিজগিজ করে ভিতরে চলে গেল। ঈশানী ভেতরে আসতেই দেখে রওনাক এখনো ফোন হাতে নিজের চেহারা মিলাচ্ছে। ঈশানী কপালে ভাঁজ পেলে তাকে জিজ্ঞেস করে,
-"রওনাক তুমি এখানে কি করছো?"
রওনাক তার দিকে তাকায়,
-"লুক ঈশানী, এই ছবির সাথে আমার কি কোন মিল আছে?"
ঈশানী ছবির দিকে তাকাতেই দাঁত বের করে উচ্চ শব্দে হাসি দিল,
-"এটা কে রওনাক, একদম সাদা ভূত...
রওনাক মুখ কালো করে বলে ওঠে,
-"ম্যাম বলেছে এটা ডঙ্কার, আর একে নাকি আমার মত দেখতে? তুমি বলো....."
রওনাক আর কিছু বলার আগেই ঈশানী বলে ওঠে,
-"আরে বাহ, এই ডাইনি তো একদম সত্যিই বলেছে তুমি তো পুরো এই ডঙ্কার....."
তার বাক্য সম্পূর্ণ করার আগেই মনে পড়ে গেল, সানা তার সাথে রওনাকের মিল ঘটিয়েছে। সে চোখ মুখ খিচে চিৎকার করে ওঠে,
-"আহহহহহহহহহ....."
_______________________
সানা হেলে দুলে গুনগুনিয়ে লিফট্ থেকে নেমে পার্কিংলটে আসে। কিন্তু সামনে তাকাতেই তার চোখ বড় বড় হয়ে যায়, কেননা সামনে এসপির হাত পা বাঁধা তারই গাড়ির ঢিকিতে বসা ,পাশেই কাইলিন দাঁড়িয়ে। সানার চোখে মুখে চিন্তার চাপ, সে এসপির দিকে এগিয়ে যায়,
-"এসপি, মেরা জিগরা দোস্ত, তুই সাতসকালে ডাকাতি হলি কিভাবে আই মিন তোকে কে কিড*ন্যাপ করে..."
আর বলা হলো না রমণীর, তার আগেই একটা বলিষ্ঠ হাত তার পেট পেচিয়ে ধরে। সানার পিঠ ঠেকে তার চওড়া বুকে, কানে এলো পুরুষালী হাস্কিস্বর,
-"আমি কিড*ন্যাপ করেছি"
সানা আরজের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু তাতে বরাবরের মতোই ব্যর্থ হল। আরজে তার এত নড়াচড়া দেখে তাকে ঘুড়িয়ে সামনে নিয়ে আসলো। এক হাত দিয়ে সানার এক হাত পিছনে নিয়ে কোমর জড়িয়ে ধরল। ক্ষেপে গেল সানা, খোলা এক হাত দিয়ে আরজের কলার টেনে ধরল,গলার আওয়াজ শক্ত,
-"ওর গায়ে যদি একটা আছড় লাগে না, আমি আপনার....."
তার বাক্য সম্পন্ন করার আগেই আরজে আরেক হাত দিয়ে তার মুখ চেপে ধরে,
-"ওয়াইফি তুমি কি ওই ছেলেটার সাইড নিচ্ছ?"
সানা এদিকে কথা বলতে না পেরে তার হাতে একটা জোরে কামড় বসিয়ে দেয়। কিন্তু আরজে নির্বিকার চিত্তে তাকিয়ে আছে তার দিকে,চোখের শিরা টানটান। সানার কামড় শেষে সে হাত সরালো। তার হাতে দাঁত অলরেডি বসে গেছে। সানা একটা লম্বা শ্বাস টেনে নিল,
-"পাগল হয়ে গিয়েছেন আপনি?"
আরজের কন্ঠ নিচু, হিসহিসিয়ে বলে উঠলো,
-"হ্যাঁ, তুমি আমাকে পাগল বানিয়ে দিচ্ছো"
সানা জোড়াজোড়ি শুরু করল,
-"ইতর, অসভ্য লোক ছাড়েন আমায়।"
আরজে আরো কাছে ঝুকে এলো সানার। নিজের মুখ গুজে দিল সানার চুলে। টেনে নিল একটা লম্বা শ্বাস, যেন সবটুকু ঘ্রাণ একেবারেই নিতে চাইছে। তার নাসারন্ধ্র পর্যন্ত চলে গেল কাঁচা গোলাপের কড়া সুবাস। সানার কানের কাছে মুখ নিয়ে নিচু কন্ঠে বলে ওঠে,
-"এখনো আমি অসভ্যতামি শুরুই করিনি তুমি বললে...."
তার বাকি কথা মুখেই রয়ে গেল, বের হওয়ার আগেই সানা তাকে দুই হাত দিয়ে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল।
তাদের কথোপকথন দূরে থাকা এসপি আর কাইলিন না শুনতে পারলেও দেখতে পাচ্ছিল স্পষ্ট। এসপি লাজুক ভঙ্গিতে হেসে মনে মনে বলে,
'এরা বিবাহিত বলে কি বাচ্চাদের চোখে লাগে না বুঝি'
পাশে দাঁড়ানো কাইলিনের দিকে তাকায়,
-''এ অস্ট্রেলিয়ান হাতির চাইনিজ বাচ্চা আমার হাত-পা বেঁধে নিজে উল্টোদিকে ফিরে আছিস। সামনে বিবাহিত সিন চলছে, আমার চোখ কে ধরবে তোর বাপ, তাড়াতাড়ি চোখ ধর আমার, আমি পেস্ট্রির রোমান্স দেখতে চাই না"
কাইলিনর মুখ থেকে শব্দ বেরুনোর আগেই তাদের দুজনের কানে এলো সানার চিৎকার,
-"আপনি এই মুহূর্তে ওকে ছাড়বেন না হলে,.... আমি আপনার বিরুদ্ধে আ....আব...ব
(ধুর পেটে আসছে মুখে আসছে না)
আমি 'ল স্টেপস' নেব।"
বুঝলো না আরজে বা কাইনিন, দুজনেই একসাথে বলে ওঠে,
-"ল স্টেপস!!!!!!!"
আরজের কপালের ভাঁজ গারো হয়,
-"ল স্টেপস মানে!!!!?"
সানা পর পর প্রতুত্তরে কিছু বলার জন্য মুখ খুলে,
-"লোকে আ বল...."
আরজে হাত দিয়ে তার মুখ চেপে ধরে থামিয়ে দিল,
-"আখাউড়া ওয়ালা ডায়লগ একদম দিবে না"
কেউ না বুঝলেও হাত-পা বাঁধা এসপি ঠিকই বুঝেছে। সে এই জামাই বউয়ের কারণে ভীষণ বিরক্ত ও বটে। তাকে সেই একঘণ্টা আগে ফ্ল্যাট থেকে বেরুতেই এই চাইনিজ হাতির বাচ্চা হাত পা বেঁধে রেখেছে, আর এখন এরা ঝগড়া করতে বসেছে। সে খেঁকিয়ে ওঠল,
-"আব্বে আইনি পদক্ষেপ বলেছে রে, আইনি পদক্ষেপ"
আরজে দৃষ্টি গুড়িয়ে তাকালো সানার দিকে,
কণ্ঠে ঝাঁঝ মিশিয়ে বলে ওঠে,
-"ইডিয়ট একে 'লিগ্যাল অ্যাকশন' বলে। পড়ালেখার সময় কাপড় কাটাকাটি করলে এমনই তো হবে।"
সানা চোখ বড় বড় করে তাকায়,
-"কাপড় কাটাকাটি মানে!?"
দূর থেকে এসপি আবারও বলে ওঠে,
-"আব্বে তোকে অপমান করেছে রে, অপমান"
রেগে গেল আরজে, আদেশ ছুঁড়ল কাইলিন কে,
-"কাই এর মুখে কসটেপ লাগাও"
সানা চিৎকার করে ওঠে,
-"নাআআআআআআ....."
সানা আরজের দিকে কোমরে হাত দিয়ে ঘাড় উঁচিয়ে তাকায়,
-"আপনি শর্ত বলেন"
-"বাহ লাইনে চলে আসলে এত সহজে, বেশি কিছু না, জাস্ট তুমি রোজ আমার সাথে অফিসে যাবে এবং আসবে"
-"আর যদি না যাই"
আরজের গাঁ ছাড়া জবাব,
-"রোজ এ কিড*ন্যাপ হবে"
দূর থেকে এসপি চিৎকার করে উঠলো,
-"পেস্ট্রি শুনিস না এর কথা, ব্যাটা জাওরা তো বটে তার উপর কিড*ন্যাপিং ও করে। তোকে কোথাও নিয়ে নিশ্চিত বিক্রি করে দেবে।"
আরজে আবার হাঁক ছুড়ল,
-"কাই এই বারোভাতারির কাহিনী চেকমেট করে দাও"
সানার তড়িঘড়ি করে বলে ওঠে,
-"স্টাফফফ..... আমি রাজি"
আরজে এগিয়ে এলো দু কদম সানার দিকে, নিজের খসখসে হাতখানা রাখল তার মসৃণ গালে, শীতল কণ্ঠে শুধালো,
-"দ্যাটস লাইক মাই গুড ওয়াইফি, গো গেট ইন দ্য কার"
আরজের দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ করে সানা চলে গেল। আরজে চোখ দিয়ে কাই কে কিছু ইশারা করে সানাকে নিয়ে চলে গেলে। কাই এসপির হাত-পা খুলতেই এসপি নিজের গাড়িতে উঠে বসে, তারপর গা*লি ছুঁড়ে কাইয়ের দিকে,
-"শা*লা চাইনিজ সান্ডা কোথাকার, এক নাম্বারের জলহস্তী যুক্ত হাতি। তুই তো অ্যামাজনের সবচেয়ে বড় বড় হাতিগুলোকে পিচ করে দিবি। তোর বউ তোকে এমন নাচান নাচাবে, ধূর শা*লা তোর কপালে তো বউ ও জুটবে না। যেই সাইজের বডি বানিয়েছিস, মেয়েরা দেখলে আগে মিনি সাইজের হাতি ভাববে, পরে মানুষ। শা*লা তুই..."
এসপি আর কিছু বলবে তার আগেই কাইলিন এগিয়ে আসে। এসপি তড়িঘড়ি করে জিপ স্টার্ট দেয়। সামনে গিয়ে আবারও মুখ বের করে বলে ওঠে,
-"কি হলো আয় না আয়, লাগ আমার পিছনে লাগ, আমি একদম পিউর মধু লাগিয়ে রেখেছি তো।
'আহো আহো বাতিজা আহো'
কাই এগোতেই সে গাড়ি নিয়ে চলে যায়।
_______________________
সারহাদের কেবিনে বসে আছে সানা গত দশ মিনিট ধরে।সারহাদের কেবিনে ঢুকলেই প্রথম যে জিনিসটা চোখে পড়ে,তা হলো নীরবতা। আরজে তাকে আরো আধা ঘন্টা আগে নামিয়ে দিয়ে চলে গিয়েছে। গাড়িতে তার সাথে প্রচুর ঝগড়া হয়েছে এসপিকে নিয়ে। আর এদিকে এসপি এখনো আসেনি, সানা জানে নিশ্চিত কোন মেয়ের সাথে ডেট এ গিয়েছে। এই ছেলে তার মামাকে কিছু বলতে না পারলেও মামার অপছন্দের সব কাজগুলো করবে তার মামাকে দেখিয়ে। এতে নাকি তার মামার উপর প্রতিশোধ নেওয়া হয়। আজকে আসুক, এইছেলের মেয়েগিরি এক থাপ্পরে কানের নিচে বাজিয়ে ছুটাবে।
সানা আসতেই রত্না তাকে বলেছে সারহাদের কেবিনে যেতে, আর সে আসার পর থেকেই দেখছে সারহাদ ফোনে কারো সাথে কথা বলেই চলছে। সারহাদ টেবিলের ওপাশে বসে নেই, সে দাঁড়িয়ে আছে জানালার পাশে, পেছনে শহর আর সামনে আয়নার মতো কাচে তার নিজের প্রতিবিম্ব। সারহাদ ফোন কেটে নিজের এক্সিকিউটিভ চেয়ারে বসল, পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো সানার উপর,
-''সিমরান তুমি জান মানুষকে কখন সবচেয়ে ভালো চেনা যায়?""
সানা চোখ তুলে তাকাল তার দিকে,
-"যখন তার আশেপাশে থাকা যায়।"
সারহাদ হালকা হেসে ওঠল কণ্ঠ চাপা,
"যখন তারা ভাবে তাদের ভাগ্য বদলে গেছে।"
সে ধীরে ঘুরে ঘাড় কাত করে তাকাল সানার দিকে তার চোখে আজও সেই বরফঠান্ডা স্থিরতা, সে স্পষ্ট করে বলল,
-"আই হ্যাভ আ গুড নিউজ ফর ইউ"
সানা উৎসুব দৃষ্টিতে তাকায় সারহাদের দিকে।
সারহাদ শীতল কণ্ঠে শুধালো,
-"জেবি প্রডাকশন হাউজ, আমার পরপর দুটো নতুন মুভির জন্য তোমাকে হেড ডিজাইনার হিসেবে সিলেক্ট করেছে।"
এক মুহূর্তের জন্য সানার চোখে আলো জ্বলে উঠল, তার বিশ্বাসই হচ্ছিল না যেন। সে নিজেকে সামলে প্রশ্ন করল।
-"আমি?"
সারহাদ মাথা নেড়ে বলল,
-"হ্যাঁ," তুমি, কাল যার সাথে তোমার ডিল হয়েছিল, সে মূলত জেবি প্রডাকশন হাউজের 'এক্সিকিউটিভ প্রডিউসার' ইবন মির্জা, সে তোমাকে আরজের আপকামিং মুভি 'ড্রিম অব লিবার্টি' ও 'দ্য সাইকো কিলার' মুভির হেড ডিজাইনার হিসেবে সিলেক্ট করেছে।"
সানার মনে যেন বোম ফাটলো। এখন তার খুশিতে লাফাতে ইচ্ছা করছে, এত বড় অফার কিন্তু আরজের নামটা শুনে একটু স্তিমিত হয়ে গেল। তা সারহাদের সামনে প্রকাশ করল না। সারহাদ ভ্রু কুঁচকে তার দিকে তাকালো,
-"হোয়াটস রঙ, আর ইউ নট হ্যাপি। ইটস এ বিগ চান্স ফর ইউ, টু চেঞ্জ ইয়োর লাইফ"
সানা হেসে দিল, সত্যিই তো এটা অনেক বড় সুযোগ, সে কল্পনাও করেনি এমন সুযোগ সে পাবে,
-''ইয়াহ, আম হ্যাপি"
-"দেন সাইন দিস কন্টাক্ট পেপার"
সানা ধীরে শ্বাস নিল,
"থ্যাংক ইউ, এই সুযোগটার জন্য।"
সারহাদ চোখ সরাল না তার কণ্ঠ শান্ত, কিন্তু শব্দগুলো অদ্ভুতভাবে ভারী,
-"এটা সুযোগ না, এটা দায়িত্ব।
আর দায়িত্ব সবসময় মূল্য নেয়।"
সারহাদ বাঁকা হেসে তার দিকে কন্ট্রাকের পেপার এগিয়ে দিল, সানা একটা দম নিয়ে সাইন করে দিল। এমন দিন আজ না হোক কাল তো আসতোই। ওদের সামনে এমনিতেই তাকে আসতেই হতো। কিন্তু এত তাড়াতাড়ি, যার জন্য সে প্রস্তুত ছিল না। তার ভাবনার মধ্যে আবার ভেসে এলো সারহাদের গম্ভীর কণ্ঠস্বর,
-"বাই দ্যা ওয়ে, কাল সন্ধ্যায় জেবি প্রডাকশন হাউসে মুভি সাইনিং এর জন্য পার্টি রাখা হয়েছে। সেখানে পুল স্ক্রু মেম্বার থাকবে, ওখানে তোমাকেও আসতে হবে"
সানা না চাইতেও ওকে বলে দিল। কারণ এটা তার লাইফের প্রথম পদক্ষেপ,সে উঠে দাঁড়াল।
-"আমি কি যেতে পারি?"
-"ইয়াহ সিউর,,,,,,,বাট একটা কথা মনে রেখ।"
সানা থেমে পেছনে ফিরে তাকাল।
সারহাদ এবার খুব ধীরে বাক্য আওড়ালো
যেন শব্দগুলো দেয়ালে লেগে থেকে যায়,
"এই ইন্ডাস্ট্রিতে সব দরজা বাইরে থেকে বন্ধ মনে হয়, কিন্তু আসলে ভেতর থেকে কেউ না কেউ ধরে রাখে।"
সানা ভ্রু কুঁচকাল, বুঝল না রমণী,
"এর মানে?"
সারহাদ একটা ঠান্ডা হাসি দিল,
"মানে যে মানুষ তোমাকে সুযোগ দেয়,
সে তোমাকে নজরেও রাখে।"
কেবিনের বাতাস হঠাৎ ঘন হয়ে গেল।
সানা দরজার দিকে হাঁটতে হাঁটতে থেমে গেল
এক মুহূর্ত পিছন না ফিরে বলল,
-"স্যার, আমি ডিজাইন করি পোশাক।
কারও অধীনে নিজেকে না।"
সারহাদের ঠোঁটের কোণে অতি ক্ষীণ এক হাসি ফুটল,সে খুব নিচু স্বরে বলল,
-"আচ্ছা, কিন্তু শেষ পর্যন্ত সবাই কারও না কারও গল্পের অংশ হয়ে যায়।"
সানা দরজা খুলে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই সারহাদ কাচের দিকে তাকাল, নিজের প্রতিবিম্বের দিকে। সে ফিসফিস করে বলল,
-"আর তুমি তো এখন আমার গল্পেই ঢুকে পড়েছ, সানাম।"
ঘরে আবার নীরবতা নেমে এলো, সারহাদ নিজের চেয়ারে মাথা হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে পড়ে, তার ঠোঁটের কোণে হাসির রেখা,
"সানাম, সানাম, সানাম"
_________________________
সানা আরজের কথা অমান্য করে এসপির সাথে শপিং এসেছে কালকের পার্টির জন্য শপিং করতে। কিন্তু মল থেকে বেরুতেই নজরে আসে কেউ তাদের গাড়িতে স্ক্যাচ ফেলে দিয়েছে, সানা খেঁকিয়ে ওঠে,
-"কার এত বড় সাহস, কে গাড়িতে ধাক্কা দিয়েছে?"
সামনের ছেলেগুলো হেসে ওঠে, সেখান থেকে তাদের লিডার এগিয়ে আসে,
-"আমি ধাক্কা দিয়েছি"
-"তুই কে রে? কোন ক্ষেতের মুলা?"
-"আমি রানা মির্জা"
-"কটকটি চল এখান থেকে ছেলেগুলো ভালো না, বখাটে"
-"ওসব মির্জা টির্জা নিজের পকেটে রাখ, আর গাড়ির ক্ষতিপূরণ দেয়"
-"যদি না দেই"
-"তাহলে, আমি তোর.....
-"ওকে লেটস মেক আ রেস্ যে জিতবে ক্ষতিপূরণ তার"
-"ওকে ডান"
এসপি চোখ বড় বড় হয়ে যায়,
-"তুই আবার গাড়ি চালাবি😨, না....এই হতে পারে না😭। উপরওয়ালা বারবার সুযোগ দেয় না রে😩😫"
-চলবে....
