#পর্বসংখ্যা২৬
#হ্রদয়ামিলন
#Shavakhan
গিনির আটতম ফ্লোর। সারহাদের কেবিনটা কাচে ঘেরা ভেতরে আলো আছে, কিন্তু উষ্ণতা নেই। শহরের আলো জানালা ভেদ করে ঢুকছে, ঠিক যেমন ঢুকছে একটা খু*নের গন্ধ যেটা ধুয়ে ফেললেও যায় না।
তালহা কাচের দরজা ঠেলে সারহাদের কেবিনে প্রবেশ করল। সারহাদ উল্টোদিকে ফিরে গম্ভীর কণ্ঠে বলে ওঠে,
-"এ সি পি তালহা আদিল..... প্লিজ টেক আ সিট।"
তালহা একটা চেয়ার টেনে বসে পড়ে। তালহার চোখে পুলিশি ক্লান্তি, কিন্তু মাথার ভেতর হিসেবের অঙ্ক এখনও ধারালো।
নীরবতা ভেঙে প্রথমে তালহা বলল,
-"আমি অবাক হচ্ছি, আপনার অফিসে একটা খু*ন হয়েছে অথচ আপনি নির্বিকার। আমার তো সন্দেহ হচ্ছে।"
এবার সারহাদ নিজের এক্সিকিউটিভ চেয়ারখানা ঘুরিয়ে তাকালো তালহার দিকে, দৃষ্টি অদ্ভুত রকমের ঠান্ডা, কন্ঠ নিরেট,
-"কেমন সন্দেহ অফিসার?"
তালহা ভনিতা ছাড়াই বলে উঠলো,
-''কোথাও খু*নটা আপনি করেননি তো?"
তালহার কথা শ্রবণ হতেই ঘর কাঁপিয়ে হেসে উঠলো সারহাদ। যেন মজার কিছু শুনেছে। তালহা ভ্রু কুছকে তাকালো তার দিকে। সারহাদ হাসি থামিয়ে তার দিকে এগিয়ে আসে। ফিসফিস করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে,
-"আমি করলে না তো ডেডবডি থাকতো, আর না তো আপনি এখানে থাকতেন। সারহাদ চৌধুরী কাঁচা কাজ করে না।"
পর পর ভেসে এলো তালহার কণ্ঠস্বর,
-"তারমানে আপনি বোঝাতে চাইছেন, আপনি এসবে অভ্যস্ত"
সারহাদ নিজের চেয়ারে হেলান দিয়ে বসলো। দৃষ্টি তালহার দিকে, কন্ঠে কোন কাপুনি নেই,
-"ক্ষমতা কী জনেন? যা অর্জন করতে অনেক র*ক্ত ঝরাতে হয়, অনেক প্রাণ চাপা দিতে হয়।"
-"এ পর্যন্ত কতজনকে চাপা দিয়েছেন?"
সারহাদের কণ্ঠ শক্ত ও রুক্ষ, নিজের দন্ত পাটি পিষে বলল,
-"যতজন আমার রাস্তায় এসেছে"
-"লাইক অ্যারাউন্ড"
তালহা প্রশ্নের বিপরীতে সারহাদ একটা ঠান্ডা হাসি উপহার দিল,
-"ক্রিমিনাল যদি নিজেই তাদের দোষ স্বীকার করত, তাহলে আপনার দরকার ছিল না অফিসার"
"খু*নটা খুব পরিষ্কার। কোনো হুড়োহুড়ি নেই।
ভিক্টিম জানত সে মরতে যাচ্ছে।"
সারহাদ তখন ধীরে কেবিনের ভেতর হাঁটে।
তার জুতোর শব্দ পর্যন্ত হিসেব করা। সে থেমে জানালার পাশে দাঁড়ায়, কিন্তু দৃষ্টি শহরের দিকে,
"খু*ন মানেই অপরাধ নয়, কখনো কখনো এটা শুধু একটা সমস্যার সমাধান।"
তলহা ঠাণ্ডা গলায় বলল,
"আপনি ডিরেক্টর, আপনার কাজ গল্প বানানো। কিন্তু এখানে আমি সত্য খুঁজতে এসেছি।"
সারহাদ হেসে ফেলল। খুব ছোট হাসি
যেন কেউ ছুরি ঘষে শব্দ করল,
"সত্য? সত্য খুব অস্বস্তিকর জিনিস, এসিপি।"
কেবিনে হালকা চাপা নীরবতা নেমে এলো।
তলহা ধীরে উঠে দাঁড়াল। তার চোখ এবার সারহাদের চোখে,
-"রাইট, এখন আপনি আমাকে আপনার রুমের সিসিটিভি ফুটেজ দেখাবেন, ডোন্ট ওয়ারি আমার কাছে সার্চ ওয়ারেন্ট আছে"
সারহাদ এক মুহূর্তও থামল না। না কথা বাড়ালো, নিজের ল্যাপটপ খানা এগিয়ে দিল তালহার দিকে। ঠোঁটে অদ্ভুত বাঁকা হাসি, যেন সে জানত এটাই হবে।
তালহা দেখল, কিন্তু কিছুই খুঁজে পেল না। কারণ ফুটেজে দেখা যাচ্ছে, সারহাদ সারাক্ষণ নিজের অফিসে ছিল। তালহার হাত শক্ত হয়ে এলো। দিয়ে দিল তার ল্যাপটপ।
কিন্তু নজর ঘুরাতেই একটা পেইন্টিং এর উপর তালহার দৃষ্টি আটকালো। একদম গারো লাল রঙয়ের, মনে হচ্ছে রঙ এখনো শুকায়নি কেমন পিচ্ছিল হয়ে আছে র*ক্তের মতো। কোন মেয়ের পেইন্টিং, কিন্তু চেহারা বোঝা মুশকিল। তালহা এগিয়ে গেল সেই দিকে। হাত বাড়িয়ে ছোঁয়ার আগেই ভেসে এলো রুক্ষ পুরুষালী স্বর,
-"Don't dare officer, I don't like when someone touches my things"
তালহা সরিয়ে নিল হাত। তাকালো সারহাদের দিকে। সারহাদ মাথা কাত করল।
তার চোখে সেই ভয়ংকর আ*গুন, তালহা এক চিলতে হাসি সারহাদ কে উপহার দিল,
"আবার আমাদের দেখা হবে"
বলে দড়জার দিকে এগিয়ে গেল। পিছনে সারহাদ ধীরে বলল,
"খু*নি সবসময় লুকিয়ে থাকে না।
কখনো সে একদম সামনে দাঁড়িয়ে থাকে অফিসার ।"
দরজা বন্ধ হলো কেবিনে আবার নীরবতা।
সারহাদের কেবিন থেকে বেরিয়ে নিজের হাতখানা নাকের কাছে এনে শুকলো তালহা। ওই সময় সারহাদের অগোচরে পেইন্টিং এ একটু হাত লাগিয়েছে। 'কিন্তু একি! এটাতো রঙ'
তালহা "শিট" বলে দেওয়ালে একটা ঘুসি মেরে চলে গেল।
কিন্তু সারহাদের চোখ সত্যিই কি সে ধোঁকা দিতে পেরেছে? না, সারহাদ তার ছোঁয়া ঠিকই দেখেছে। তাই তালহা বেরুতেই সে এসে পেইন্টিংটা নামিয়ে, নিজের ড্রয়ার খুলে সেখান থেকে একটা ওয়াইনের বোতল বের করে তাতে ঢেলে দিল। নিজের পকেট থেকে লাইটের বের করে তার ওপর ফেলে দিল। দাউদাউ করে জ্বলে ওঠল আ*গুন সাথে সাথেই।
-"আই টোল্ড ইউ অফিসার। আই ডোন্ট লাইক।"
শীতল হীতধরা সেই কণ্ঠস্বর, তারপর এক অট্টহাসি যেন সারা ঘর কেঁপে উঠল।
দরজা ঠেলে প্রবেশ করল তার ডানহাত 'এজাজ',
-"বস ওই লোকটাকে পাওয়া গেছে, যে আপনার ডেটা চুরি করতে চেয়েছিল"
সারহাদের দৃষ্টি জ্বলন্ত আ*গুনে,
-"ইটস মাই ব্যাসবল প্লেয়িং টাইম, গেট রেডি বয়েস।
________________________
-"এক্সকিউজ মি"
এসপি পিছন ফিরে তাকাতেই নজরে আসে সানিতা। একটা লং পিংক কালার গাউন পড়ে দাঁড়িয়ে। দেখতে একদম জীবন্ত পুতুলের মতো লাগছে। এসপি ফ্যাল ফ্যাল করে তাকায়। তার হার্টবিট অলরেডি ফাস্ট চলছে। এসপি একটা শুকনো ঢোক গিলে এগিয়ে গেল সানিতার দিকে,
-"সানি তুই এখানে?"
সানিতা কোন আগমনী বার্তা ছাড়াই দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। যার জন্য এসপি মোটেও প্রস্তুত ছিল না। সে দু কদম পিছিয়ে গেলো। তার হার্ট এত জোড়ে ধুকপুক করছে, সামনে থাকা মানবী নিশ্চিত বুঝতে পারবে। তাড়াতাড়ি সে সরিয়ে দিল রমণীকে, শক্ত কণ্ঠে বলে ওঠে,
-"কি করছিস কি? তোর বাপ দেখলে আমাকে উপরে পাঠাবে।"
সামনের রমণী মুখ ফুলিয়ে বলে ওঠে,
-"তুমি দুদিন ধরে বাড়ি কেন যাচ্ছো না?"
সানিতার কন্ঠে রাগ স্পষ্ট, এসপি মনে মনে ভাবছে,
'কি অবাক কান্ড, বাপ বাড়ি থেকে বের করে, আর মেয়ে আফসোস করে। কিন্তু মুখে অন্য কথা,
-"আমি নতুন ফ্ল্যাট নিয়েছি"
মুখে অন্ধকার নেমে এলো রমনীর, এসপি বুঝতে পেড়েই গলা খাঁকারি দিয়ে বলে ওঠে,
-"আরে বাড়িতে তো যাবো, আজকেই যাব।"
-"সত্যিই"
খুশি হয়ে গেলে সানিতা, এসপি আর দেরি করল না। কে জানে কোন সময় আবার কোনটা এসে তার পিছনে লেগে যায়। তারা বেড়িয়ে পড়ে চৌধুরী মহলের উদ্দেশ্যে।
______________________
গিনির লবিতে দাঁড়িয়ে দিহান ও মুসা। কিন্তু দিহান কখন থেকেই মুসার কান ঝালাপালা করে ফেলেছে। রোজ রোজ এক কথা নিয়ে ঘ্যান ঘ্যান করবে এই ইচিং বিচিং ছেলে,
-"স্যার আপনার শালী আমাকে দিয়ে দেন্না স্যার, আমি আপনার থেকে বেশি ওর খেয়াল রাখব। বিশ্বাস না হলে একবার বিয়ে দিয়ে দেখুন।''
আবুর পরিষ্কার জবাব,
-''তুই দিনে পঞ্চাশ বার বললেও আমি দিবো না"
পরপরই ভেসে এলো দিহানের কণ্ঠ,
-"স্যার একান্ন বার বললে দিয়ে দিবেন"
আবু কপালে ভাঁজ ফেলে তাকায় তার দিকে,
-"তুই দিনে একশ একান্ন বার বললে ও দিবনা"
-"স্যার একশ বায়ান্ন বার বললে দিয়ে দিবেন"
এবার আবুর রাগ প্রচন্ড, কর্কষ কণ্ঠে শুধালো,
-"আমি মরে গেলেও দিব না"
-''স্যার তহলে আপনি মারা যাওয়ার পর আমি বিয়ে করতে পারব আপনার শালীকে, না মানে স্যার আগে থেকেই পারমিশন নিয়ে রাখছি আর কি, এখন কবর থেকেতো আর নেওয়া যাবে না"
আবু নিজের নাকের পাঠাতন ফুলিয়ে তার দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করলো,
-"এজন্যই আমার তোর মতো ইচিং বিচিং ছেলেদের একদম পছন্দ না।
আবু মুখ ঝামটা মেরে চলে গেল। পিছনে দিহান দাঁত খিঁচিয়ে বলে ওঠে,
-"শা*লা পান্ডা কোথাকার, তুই আমাকে তোর শালী না দিলে আমি তোর সংসারে আ*গুন জ্বালাবো এখনি"
এই বলে সে মোবাইল বের করে আবুর কয়েকটা ছবি তুলল। যে এই মুহূর্তে কিছু মহিলা স্টাফদের সাথে বেশ হেসে হেসে কথা বলছে। তার ঠোঁটে ক্রুর হাসি, পাঠিয়ে দিল, 'হবু হবু জানের বড় বোন' নাম্বারে।
সাথে লিখে দিল,
"ভাবি দেখুন ওনি এই বয়সে ডিউটি করতে এসে মেয়েদের সাথে ফ্লার্ট করছেন। আমি বার বার নিষেধ করছি, ওনি শুনেনি। বরং বলেছে, তোর ভাবি বাড়িতে, জানবে নাহ''
ব্যাস কাজ শেষ, মোবাইল পকেটে রেখে দিল,
" আজকে বাড়িতে গেলে মার খাওয়া নিশ্চিত ইচিং বিচিং স্যার"
________________________
আরজের কালো বিএমডব্লিউ টা ধীরে ধীরে রাস্তায় গড়িয়ে পড়ে। শহরের আলো সামনে ছুটে আসে, আবার পেছনে মিলিয়ে যায়। চারদিকে প্রায় সন্ধ্যা নেমে এসেছে।
আরজে স্টিয়ারিং শক্ত করে ধরে। গতি বাড়ায় একদম পুল স্পিড। চোখ সামনে, কিন্তু মন পাশে বসা রমণীর দিকে।
পাশের সিটে সানা। সিটবেল্ট বাঁধা ছাড়া , ভঙ্গি সোজা, আরজে তাকে আবার টেপ দিয়ে বেধেঁ রেখেছে। কারণ তাকে ছাড়লেই নেমে যাওয়ার জন্য দড়জা ধরে টানাটানি শুরু করে। আরজে একহাত দিয়ে সানাকে ধরে রেখেছে। আরেক হাতে স্টিয়ারিং সামলাচ্ছে। সানা মনে মনে রেগে ফায়ার। জানালার কাঁচে শহরের আলো তার মুখে ভেঙে পড়ে, কখনো উজ্জ্বল, কখনো অন্ধকার। সে কথা বলে না, কিন্তু নীরবতাটা তার পক্ষে কথা বলছে। শুধুমাত্র আরজের সাথে শক্তিতে পেরে উঠবে না বলে চুপ রয়েছে। রোজ রোজ জিম করে যে মাসালস্ বানিয়েছে, এগুলো দিয়ে একটা দিলেই সে পৃথিবী থেকে গায়েব হয়ে যাবে। কিন্তু এ নীরবতা আর সহ্য হলো না সানার,
-"আপনার সমস্যা কি আমাকে বলবেন?"
আরজে ঘাড় কাত করে একবার তার দিকে তাকাল,
-"কিসের সমস্যা?"
ওপাশের রমণী শক্ত কণ্ঠে বলে ওঠে,
-"কিসের সমস্যা জানেন না, যখন তখন, যেভাবে সেভাবে, আমাকে কোলে তোলে, জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে আসেন কেন? তার উপর আমাকে এইভাবে বাঁধার মানে কি?"
আরজে এক হাতে স্টিয়ারিং ধরে সানার দিকে তাকায়। তার চোখ কেমন লাল হয়ে রয়েছে,
-"তুমি কিছু বুঝো?"
সানা ভীষণ বিরক্ত,এই লোক না বললে সে বুঝবে কিভাবে,
-"আপনি খাঁটি বাংলায় বলেন আমি বুঝবো"
আরজে বারবার লুকিং মিররের দিকে তাকাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে তার মায়ের পাঠানো সবগুলো SUV তাদের পিছনে। এগুলো যে সানার উদ্দেশ্যে আসছে সে স্পষ্ট বুঝতে পারছে। কিন্তু এই মেয়েকে সে কিভাবে বোঝাবে। হঠাৎ আরজে গাড়ির মোড় ঘুরিয়ে অন্য রাস্তায় নিয়ে ব্রেক কষে। SUV গুলো ঠিক মতো ধরতে না পারায় তারা সামনে এগিয়ে যায়। সানা সামনে ছিটকে পড়ার আগে আরজে নিজের হাত দিয়ে ধরে ফেলে। নিজের সিটবেল্ট খুলে সানার দুইবাহু ধরে ঝাকিয়ে চিৎকার করে বলে ওঠে,
-"ওই ছেলেটা আমার সমস্যা,
ওই ছেলেটা তোমার আশেপাশে থাকে এটা আমার সমস্যা,
ওই ছেলেটার সাথে তোমাকে দেখলে আমার সহ্য হয় না,
(বুকের বা পাশে হাত রেখে বলে)
এইখানে আমার ছুড়ির মতো গাঁথে এটা আমার সমস্যার।
ড্যাম ইডিয়েট, নাউ ইউ গেট ইট,
সানার দৃষ্টি অনুভূতিহীন, কন্ঠ নিরেট, ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি,
-"অথচ আমি আপনাকে রোজ ঈশানীর সাথে দেখতাম"
আরজে ছেড়ে দিলে সানাকে। খুলে দিল হাতের টেপ। সিটে হেলান দিয়ে বসে পরলো,
আরজে হেসে ওঠে সংক্ষিপ্ত, তিক্ত,
-"তুমি আমাকে কখনোই বুঝতেই পারোনি"
সানা জানালার বাইরে তাকিয়েই উত্তর দেয়,
-"আপনি আমাকে বুঝতে দেননি।"
গাড়ি স্টার্ট দিল আরজে,
-"তুমি আমার অগোছরে কাঁদতে, বুঝতে দিলে সামনে কাঁদতে, যা আমি সহ্য করতে পারতাম না"
সানা ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকালো। বুঝলো না রমণী আরজে কি বুঝাতে চেয়েছে। আরজে নিজের কানে এয়ারপোর্ড গুজে আদেশ ছুঁড়ে জ্যাক কে,
-"জ্যাক ক্লিন দ্য রোড ইন ফাইভ মিনিটস্"
গাড়ি আবার তার ছন্দের তালে এগোতে শুরু করলো মুনলাইটের দিকে। গাড়ি এগোতে থাকে নিয়ন আলো, উঁচু বিল্ডিং, দূরের সাইরেন সব ছাড়িয়ে। একই গাড়িতে বসে দু'জন মানুষ, কিন্তু তাদের মাঝখানে এখন
শুধু নীরবতা।
______________________
সানাকে ব্ল্যাক স্পেসে রেখে আরজে কোথাও চলে গিয়েছে। গভীর রাতে সানা একদম নিশার ঘুমে। তার ঘুম খুব গভীর সবসময়। এতটাই যে, সে ঘুমালে তার পাশে নিউক্লিয়ার বোম ফাটালেও সে টের পাবে কি না সন্দেহ।
হঠাৎ তার রুমের দরজা ঠেলে কেউ প্রবেশ করে। তার শিউরে বসে তীক্ষ্ণ চোখে কেউ তাকে গভীরভাবে কিয়ৎকাল পর্যবেক্ষণ করে। তারপর ঘুমের মধ্যেই কেউ তাকে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরে তার ঘাড়ে মুখ গুজে দেয়। সানা হালকা টের পেলেও ঘুম এত গভীর একটু নড়াচড়া করে আবারও ঘুমিয়ে পড়ে।
সকালবেলার এলার্মের কর্কষ শব্দে সানার ঘুম ভেঙ্গে উঠতেই তার নাকে আসে কফি উডের সাথে ভ্যানিলার কড়া স্মােল খুবই কাছ থেকে। সে নিজের নাইট ড্রেসটা নাকের কাছে নেওয়াতে ঘ্রাণ আরো গারো হলো। তার ভ্রু কুঁচকে এলো, তার সাথে প্রায়সই এমন হয়।
"এটাতো ঐ রানভীরের পারফিউম, ব্যাটা সকালে দেওয়ার সময় আমার উপরে পুরো বোতল ঠেলে দিয়েছে নাকি"
তবে এই স্মােলটা তার ভালই লাগে। সে নাকের কাছে আরো দুবার নিল, একদম নাসারন্ধ পর্যন্ত ঢুকে গেল সেই কফি আর ভ্যানিলার স্মেল। কিন্তু ঘড়িতে চোখ পড়তেই তার চোখ বড় বড় হয়ে যায়।
"সাড়ে আটটা"
সানা তড়িঘড়ি করে রেডি হয়ে নিচে যায়। নিচে নামতেই তার নজরে আসে রওনাক দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে। রওনাক এমন এক ব্যক্তি যে আরজের সামনেই তাকে সন্মান করে। কিন্তু তার অগোচরে এই একবছরে সানাকে বহু কটু কথা শুনিয়েছে। সানা ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে রওনাকের দিকে এগিয়ে গেল, দুই হাত ক্যামেরা ধরার ভঙ্গিতে উঁছিয়ে বলে ওঠে,
-"একমিনিট মিস্টার হোয়াট এবার"
রওনাক তার দিকে ভ্রু কুচকে তাকালো, সানা মেকি হাসি দিয়ে বলে,
-"হাইট একদম পারফেক্ট,
নাক আরো পারফেক্ট,
চোখ নাউজুবিল্লাহ,
হাসি উহু আসতাগফিরুল্লাহ,
বাট চুল সুবহানাল্লাহ
সাথে কালার মাশাআল্লাহ,
আর চেহারা একদম ম্যাচ্,
সেম সেম, উইথ আউট ডিপফ্রেঞ্চ।
বাহ বা বাহ.... কেয়া বাত হে"
রওনাক বুঝলো না,
-''কিসের জন্য ম্যাম"
সানা সাথে সাথেই বলে ওঠে,
-"ডঙ্কার 2.0, আই গেট ইট.....
বুঝলো বা রওনাক, কার কথা বলছে, তার কণ্ঠে বিস্ময়,
-"ডংকার!!!!!!!এটা আবার কে ম্যাম?"
সানা চোখ মুখ উল্টে বলে ওঠে,
-''এমা...আপনি ছোটবেলা কিরণমালা দেখেননি"
-"নাহ তো"
-"তাহলে তো আপনার পুরো ছোটবেলা টাই বৃথা। আচ্ছা যাই হোক, ওখানে যে ডঙ্কার আছে না, ঠিক একদম আপনার মতো। ভাবছি কিরণমালা সিজন টু বেরুলে আপনাকে আমি ডঙ্কারের অডিশনের জন্য সিলেক্ট করব। দাঁড়ান আমি আপনাকে একটা ছবি দেখাই।"
রওনাক উৎসুক দৃষ্টিতে তাকিয়ে, যাক প্রথম বার কেউ তাকে কোন ক্যারেক্টারের মতো বলছে। সে আকাশ কুসুম ভাবনায় নিমজ্জিত কিন্তু সানার হাত ধরে রাখা ছবি দেখেই তার চোখ বেরিয়ে আসার উপক্রম,
-''এটা আমি"
-"না আপনার জমজ ভাই"
রওনাক:-🙄🤮😭
সানা একদম ওভার কনফিডেন্টের সাথে বলে ওঠে,
-"পছন্দ হয়েছে তাইনা। আরে আমি জানতাম আমি একদম সঠিক লোককেই সিলেক্ট করেছি। দুনিয়া ভুল হতে পারে কিন্তু সানার চোখ,,,,, কখনোই ধোকা দিতেই পারে না। আপনি একশ জনকে জিজ্ঞেস করে দেখুন,
দুইশ জন সাক্ষী দেবে আপনি পিউর ডংকার উইথ আউট কপি।"
রওনাকের সানার কথায় কোন খেয়াল নেই, সে সামনের আয়নার দিকে তাকিয়ে হাতে থাকা মোবাইলের ছবির সাথে নিজেকে মিলাতে ব্যস্ত।
-"আ....আমি কোনদিক দিয়ে এর মতো, নাকটা একটু আসছে,,,,
না না না কি ভুলভাল বলছি, নাক ও তো আসছে না ধূর..."
____________________
সানা তড়িঘড়ি করে পার্কিংলটে আাসে। বেরুনোর সময় ঐ কালনাগিনীর সাথে দেখা হয়েছে। ঝগড়া ছাড়া কি আর আসা যায় বলেন? এদিকে ঝগড়া করতে গিয়ে অফিসের জন্য লেট হয়ে গিয়েছে। কিন্তু পার্কিংলটে আসতেই তার চোখ বেড়িয়ে আসার উপক্রম সামনের দৃশ্য দেখে....
-চলবে....
