Cherreads

Chapter 30 - Unnamed

#পর্বসংখ্যা৩০

#হ্রদয়ামিলন

#Shavakhan

হঠাৎ গাড়ির গর্জন থেমে গেল। নাতাসার কন্ঠ যেন তার সাথেই বিশ্বাসঘাতকতা করলো,এই করুন পরিস্থিতিতে তার গলা থেকে একটা স্বরও বের হলো না শুধু কান্না ছাড়া। ফোনের অন্যপাশে থাকা সাহিল এখনো পুরো অস্থির চিত্তে গলা ফাটিয়ে ডাকছে রমনীকে,

-"তাসা, তাসা, হানি ড্যাম ইয়ার, জান প্লিজ,"

নাহ,নিস্তব্ধতা ভেদ করে আর কিছু অন্যপাশে পৌঁছালো না। মাস্টার ধীর চিত্তে নেমে এলো গাড়ি থেকে। চলায় কোন তাড়াহুড়ো নেই। নাতাসার রীতিমতো কাপুনি উঠে গেছে। বুট জুতার 'ঠক... ঠক' আওয়াজ তুলে এগিয়ে গেল তার দিকে। নীল চোখের মনিগুলোর সম্পূর্ণ দৃষ্টি আঁকড়ে ধরল সামনের মানবীর কালো ভয়ার্ত চোখের মনিকে। নীরবতায় ঘেরা পার্কিংলটে মাস্টার ঝংকার তুলল নিজের বৈদ্যুতিক কণ্ঠে,

-"Fear… I adore fear. I never kill in haste. Because the finest satisfaction comes from killing slowly—one moment at a time."

শব্দগুলো কর্ণকুহর হতেই বারবার কেঁপে উঠলো সামনের রমণী। তার অলরেডি হেঁচকি উঠে গেছে, গাল গড়িয়ে পড়ছে অজস্র অশ্রুজল। উঠে দাঁড়ালো মাস্টার, সাদা ভয়ংকর হ্যালোইন মাস্কের নিচে তৃপ্তির হাসি। এগিয়ে গেল নিজের ব্ল্যাক মার্সিডিজের কাছে। নীরবতা ভেঙ্গে গর্জে উঠলো ইঞ্জিনের শব্দ। চলে গেল মাস্টার, পেছনে রেখে গেল ভয়ে আড়ষ্ট হয়ে থাকা এক রমণীকে।

মাস্টার যাওয়ার সাথে সাথেই পুরো পার্কিংলট আবার আলোকিত হয়ে ওঠে।নাতাশার হুস আসতেই হামাগুড়ি দিয়ে ফোনটা কানে নিলো, ফোনের অন্যপাশে থাকা এখনো সাহিল,

-"তাশা, হানি, আর ইউ অলরাইট। কি হয়েছিল?"

সাহিলের অস্থিরতা ভরা কন্ঠ রমণীর কানে আসতেই 'হু হু' শব্দ তুলে কান্না শুরু করে দিল। কোনরকম বাক্য ব্যয় না করে একে একে সব বলে দিল ভয় জড়ানো কণ্ঠে। কিয়ৎক্ষণ পরে সাহিলের ভালোবাসা মাখা সান্ত্বনায় অনেকটা শান্ত হয়ে এসেছে মানবীর আতঙ্কিত মন। ধীরে ধীরে শান্ত হয়ে আসলো নাতাসা।

_____________________

গুলশানের সেই পুলিশ প্লাজা কনকর্ড শপিংমলের সামনের পথ দিয়ে হাওয়ায় মতো ছুটে চলছে সাদা-কালো দুটি গাড়ি। একটা আরজের অন্যটাতে জ্যাক ও কাইলিন। এবার তারা ছুটে ছলছে লোকাল পথ গুলো দিয়ে। একমাত্র এগুলোই আছে যেখানকার সিসিটিভি নেই। রাত যত গভীর হচ্ছে আরজের তত অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। আরজের বুকের ভেতর জমছে চাপা আতঙ্ক। কেননা চারদিকে তার শত্রু অগণনীয়। যদি আন্ডারওয়ার্ল্ডের কেউ বিন্দু পরিমাণ জেনে যায় আরজের দুর্বলতা সম্পর্কে, তাহলে তারা সানাকে এক মুহূর্ত নিশ্বাস নিতেও দিবে না, সেই কাতারে প্রথমে সোফিয়া জাওয়ান। এজন্যই কোনদিনও সে সানার প্রতি দুর্বলতা প্রকাশ করেনি। মেয়েটাকে নিজের থেকে দূরে রেখে নিজেও কম পোড়েনি।

হঠাৎ তার চোখে পরে এসপির লাল টয়োটা। যেটা সে সিসিটিভিতে দেখেছে। এক্সিলেটরে পা চেপে এগিয়ে গেল সেদিকে নিশ্চিত হওয়ার জন্য। গাড়ির নাম্বার দেখে শিওর হতেই যেন অন্ধকারের মধ্যে এক টুকরো প্রদীপ দেখতে পেল আরজে। এমন মনে হচ্ছে বুক থেকে একটা চাপা পাথর সরে গিয়েছে। ঠোঁটের কোণে খেলে গেল প্রশান্তির হাসির ঢেউ। মুহূর্তে কানে থাকা এয়ারপোর্ডে, অন্যপাশের ব্যক্তিদের দিকে আদেশ ছুড়লো,

-"বয়েস আই গেট দ্যাম, টেক লেফ্ট"

আরজে গিয়ার চেঞ্জ করে এসপির গাড়ির পাশাপাশি চলে এসেছে। প্রথমে লুকিং গ্লাস নিচু করে এসপির মুখটা দেখতেই শান্ত হওয়া মস্তিষ্ক ধপ করে জ্বলে উঠলো। ইচ্ছা করছে এই বারোভাতারিকে চিবিয়ে খেয়ে ফেলতে। কত বড় সাহস, তার ভোলা বালা ইনোসেন্ট বউকে নিয়ে পালাচ্ছে। একে প্রথম দিনেই সন্দেহ হয়েছিল। শুরুতেই এর খেল খতম করে দিলে এই দিন আর দেখতে হতো না।

এসপি এখনো আরজেকে খেয়াল করেনি। সে এখনো সানাকে কথা শোনাতে ব্যস্ত, হঠাৎ তার কানে আরজের রুক্ষ গম্ভীর কণ্ঠস্বর,

-"এই বারোভাতারি"

নামটা কানে আসতেই এসপির ভ্রু কুঁচকে এলো। এই নামে তো তাকে একজনই ডাকে। সে তড়াক করে পাশে তাকাতেই নজরে আসে আরজে। প্রথমে তার বিশ্বাসই হচ্ছিল না। যখন আরজের কণ্ঠস্বর আবার কানে এলো তখন সত্যিকার অর্থে বিশ্বাস হলো। অন্যদিন হলে তার রাগ হত বারোভাতারি বলার কারণে। কিন্তু আজ সে ভীষণ খুশি। সানা এখনো বেখবর। সে সামনে তাকিয়ে গাড়ি সামলাতেই ব্যস্ত। মুহূর্তে তার কানে আসলো এসপির করতালির আওয়াজ,

-"জাওরা এসেছে, জাওরা এসেছে, লাইফে ফার্স্ট টাইম আমি তোকে দেখে এত খুশি হয়েছি বলার বাহিরে, বিশ্বাস কর মামা মেয়ে দিবে বললেও এত খুশি হবো না।"

আরজে নিজের রাগ সংবরণ করে নিজের দন্ত পাটি পিষে বলে ওঠে,

-"এই বারোভাতারির বাচ্চা, আমার বউ কই? তুই আমার বউকে নিয়ে পালিয়েছিস"

এসপি চোখ বড় বড় করে দুই গালে চাপড় মেরে বিস্মিত কণ্ঠে বলে ওঠে,

-"তওবা, তওবা, তওবা, তোর বউকে কিডন্যাপারও কিডন্যাপ করতে একহাজার বার ভাববে। ডাকাত ও পালাবে নাহ কারণ ব্যাটার ও মরণের ভয় আছে।"

-"শাট ইউর ফা*কিং মাউথ, হোয়ার ইজ সি?"

-"শা*লা তোর বউ পাশেই হার্টফেল করে বসে আছে"

সানা আরজে কে একটু আগেই খেয়াল করেছে। সে চিৎকার করে ওঠে,

-"আব্বে আমি ব্যাকফেল করেছি রে"

এসপি তড়িঘড়ি করে বলে ওঠে,

-"হ্যাঁ ও হার্ট ফেল করেছে, আর আমি ব্যাকফেল করেছি।"

-"এই বিটকেলের বাচ্চা ঠিক করে বল, নাহয় আমি স্টিয়ারিং ছেড়ে দেব"

-"আরে এখানে জীবন নিয়ে টানাটানি আর তুই পড়ে আছিস ভুল নিয়ে। তোর বউ ব্রেকফেল করেছে রে, আর আমি হতভাগা হার্ট ফেল করে বসে আছি"

আরজের ইচ্ছা করছে এই ছেলেকে গুলি মেরে দিতে, গর্জে উঠলো সে,

-"ওকে তাড়াতাড়ি এদিকে দে, নাহলে এই মুহূর্তে আমি তোকে শুট করে দেব"

এসপি করুন স্বরে বলে ওঠে,

-"দেখ বাঁচালে তুই দুজনকেই বাঁচাবি, শুধু নিজের বউকে বাঁচাবি কেন? মরলে দুজনে একসাথে মরবো, উপরে বসে বসে একসাথে পপকন খাব আর সিনেমা দেখব, আমি একা গিয়ে কি করবো বল।"

আরজে নিজের পিস্তলখানা সত্যি কারে বের করে এসপির মাথায় তাক করল,

-"এই মুহূর্তে গাড়ি থামাবি আর ওকে দিবি আমার কাছে, নাহলে আমি...."

আরজের কথা কেটে এসপি বলে ওঠে,

-"বিশ্বাস কর জাওরা, আমি একদম মাচুম, নিষ্পাপ, তোর বউ জমের সাথে কানেকশন করে আমাকে উপরে পাঠাচ্ছে"

এর মাঝে কাইলিন পিছন থেকে বলে ওঠে,

-"বস সামনে খাঁদ"

সানা আর এসপি একসাথে দুজনে চিৎকার করে ওঠে,

-"নাআআআআআ...."

আরজে একমুহূর্ত দেরি না করে নিজের গাড়ি উল্টো দিকে ঘুড়িয়ে সানার পাশে চলে এলো।

আরজে একহাতে স্টিয়ারিংটা ধরে গাড়ির ডোর ওপেন করে অন্যহাতে এসপির টয়োটা থেকে সানাকে ধরে শক্ত করে। আরজের ইশারা বুঝে সানা স্টিয়ারিং থেকে হাত সরাতেই আরজে একটানে ওকে নিজের কোলে নিয়ে নেয়।

অন্যদিকে কাইলিনও আরজের ইশারা মতে এসপিকে টান দিয়ে নামিয়ে নেয় গাড়ি থেকে। মুহূর্তে তাদের চোখের সামনেই গাড়িটি খাদে পড়ে যায়।

আরজে একমুহূর্ত কালক্ষেপণ না করেই সানাকে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যায়।

এদিকে এসপি কে নামাতে গিয়ে কাইলিন ও গাড়ি থেকে নেমে পড়ে। তাদের দুজনের দৃষ্টি আটকে আছে খাদে পরা গাড়িটির জ্বলন্ত আগুনে। মনে হচ্ছে কোথাও লেগে ব্লাস্ট হয়ে গিয়েছে। এসপির হুস আসতেই নিজেকে আবিষ্কার করে কাইলিনের কোলে। কাইলিন এখনো সামনের দিকে তাকিয়ে। এসপি নড়ে ওঠে,

-"এই চাইনিজ সান্ডা, আজ যদি ঠিক বয়সে বিয়ে করতি তাহলে আমার বয়সি একটা বাচ্চা থাকতো তোর, বউ কোলে নেওয়ার বয়সে আমাকে কেন কোলে নিয়েছিস।

নামা আমাকে?"

এসপির কণ্ঠস্বর কর্ণগহব্বরে যেতেই কাইলিন নিজেকে পর্যবেক্ষণ করলো। তাৎক্ষণিক তার চোখ মুখ কুঁচকে এলো। কালবিলম্ব না করেই ছেড়ে দিল নিজের দুহাত,

'ধপাস' করে এসপি নিচে পড়ে গেল। এর জন্য এসপি সম্পূর্ণ অপ্রস্তুত ছিল। সে ভেবেছিল হয়ত আস্তে নামিয়ে দিবে। সে ওঠে দাঁড়িয়ে খেঁকিয়ে ওঠল,

-"শা*লা একনাম্বারের চাইনিজ সান্ডা কোথাকার, তোকে কী আর সাধে আমি হাতি বলি। আমাজন জঙ্গল থেকে প্রমোশন নিয়ে এখানে এসেছিস তাই না?'

এবার আর কাইলিন চুপ করে থাকলো না আর, নিজের গম্ভীর কণ্ঠে বলে ওঠে,

-"এই পুঁচকে ছেলে,

'পুঁচকে' শব্দটা কানে আসতেই এসপি তড়িৎ গতিতে তার দিকে তাকালো। বিস্ময় ভরা কন্ঠে বাক্য ছুড়লো,

-"পুঁচকে!!!!!পুঁচকে বলবি না সান্ডা,

পুঁচকে বলবি না, পুঁচকে হবে শা*লা তোর বউ"

কাইলিনের ভীষণ রাগ হলো, যদিও তার বিয়ে হয়নি কিন্তু তার ভবিষ্যৎ বউকে পুঁচকে বলেছে এই ছেলে। এগিয়ে গেল তার দিকে দু কদম। এসপিও দুই কদম পিছিয়ে গেল। তাদের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল।

গাড়িতে বসা জ্যাক এগুলো দেখে ভীষণ বিরক্ত। গাড়ি থেকে নেমে এলো সে,

-"হোয়াটস রং উইথ ইউ কাই, একটা ছোট বাচ্চার সাথে তুমি এমন কেন করছ?"

এসপি প্রথমবার জ্যাককে দেখেছে, সে চোখ উল্টে বলে ওঠে,

-"আব্বে আরও একটা বিদেশি মাল, একে তো দেখে মনে হচ্ছে একদম তাজা অস্ট্রেলিয়ান"

জ্যাক এসপির মুখে নিজেকে বিদেশি মাল শুনে তার চোখ জোড়া মুহূর্তে জ্বলে উঠেছে। একে তো সে আমেরিকান তাকে অস্ট্রেলিয়ান বলেছে তার উপর বিদেশী মাল। সে এগিয়ে যাবে এমন সময় কাইলিন তাকে ধরে,

-"কি হয়েছে ব্রোহ, আমি তো ছোট বাচ্চার সাথে ঝগড়া করছি। তুমি কেন রেগে যাচ্ছো"

-"ওই ছেলে আমাকে কি বলেছে তুমি শুনতে পাওনি"

-"আর আমাকে কি বলেছে তুমি শুনতে পাওনি"

-"এক কাজ করি বস জানতে পারবে না এটা কে এখানেই ফেলে রেখে যাই"

দুজনেই এতে সায় জানায়, তাদের দুজনের কথার মধ্যেই পিছন থেকে ইঞ্জিনের আওয়াজ আসে। তারা তড়িৎ গতিতে পিছনে ফিরে দেখে এসপি অলরেডি তাদের গাড়িতে ওঠে বসে আছে,

-"হে ব্রো আমাকে এখানে রেখে যাবার চিন্তা ছাড়, এবার তোরা ভাব তোরা কিভাবে যাবি?"

এই বলে সে গাড়ি স্টার্ট দেয়। জ্যাক আর কাইলিন দুজনে দৌড়ে যায় তাকে ধরতে, কিন্তু এসপিকে পায় কে। সে একটু এগিয়ে গিয়ে মাথা বের করে আবারো বলে ওঠে,

-"সো চাইনিজ এন্ড অস্ট্রেলিয়ান মাল, তোরা একে অপরের সাথে গল্প কর কিভাবে বিয়ে করবি? না মানে দুজনেই যে সাইজের বডি বানিয়েছিস, বউ দেখে পালাবে রেহহহহ"

জ্যাক নিজের রাগে লাল হওয়া মুখ নিয়ে তেরে যেতেই এসপি ধোঁয়া উঠিয়ে গাড়ি নিয়ে হাওয়া।

_______________________

শুনশান নিস্তব্ধতা ঘেরা রাস্তায় আরজের কালো বিএমডব্লিউ টা ছুটে চলছে। চারদিকে কোন মানবের অস্তিত্ব নেই শুধু দৃষ্টিতে আটকে আছে কালো গ্রাস করা অন্ধকার। নাক দিয়ে বের হওয়া নিশ্বাস টুকু গুনা সম্ভব এমন নীরবতা বিরাজ করছে চারদিকে।

গাড়ির মাঝে সানা এখনো আরজের কোলে বসে, কখন থেকে সে নামানোর জন্য বলেই যাচ্ছে কিন্তু, না আরজে কোন কথা বলছে আর না তাকে ছাড়চে। একহাতে শক্ত করে ধরে আছে, অন্যহাতে গাড়ি চালাচ্ছে। হাতের শিরাগুলো টানটান, চোয়াল শক্ত। তার নীরবতা ঝড় আসার আগের শান্তির মতো ঠেকলো কোলে বসা রমণীর কাছে।

হঠাৎ আরজে ব্রেক কষে। নিজের সিটবেল্ট খুলে কিছু না বলেই সানাকে কোল থেকে নামিয়ে পাশের সিটের সাথে চেপে ধরে। কোন রকম সতর্কতা ছাড়াই আক্রমণ করে রমণীর অধর জোড়ায়। আরজের এমন কাজে হতবিহ্বল হয়ে পড়ে মানবী। কিছু মুহূর্তের জন্য ভড়কে যায়, এটা তার কল্পনার বাহিরে ছিল। আরজের সেদিকে কোন খেয়াল নেই। সে নিজের রাগ মিটাতে ব্যস্ত, একের পর এক বসিয়ে দিচ্ছে অগ্রসানী কামড়। ব্যাথা অনুভূত হতেই রমণীর মতিভ্রম ছুটে যায়। নিজের দুইহাত দিয়ে সামনের বলিষ্ঠ মানবে সরানোর অদম্য চেষ্টা করল। কিন্তু এতে এক রত্তি ও নাড়াতে পারল না। আরজে নিজের সমস্ত রাগ রমণীর ওষ্ঠ জোড়ায় ঠেলে দিল দিনদুনিয়া ভুলে। নিজের মতো মত্ত হয়ে শুষে নিল রমণীর অধরজোড়া। ঐদিকে সানা শ্বাস না নিতে পারায় তার অবস্থা যায় যায় সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। পাঁচমিনিট পর রমণীকে ছাড়তেই,

'ঠাসসস' কোন আগমনী বার্তা ছাড়াই সানা আরজের গালে বসিয়ে দিল। বড় বড় শ্বাস টেনে নিয়ে নিজেকে ঠিক করল মানবী। অন্যদিকে আরজের ভিতরের নিভে যাওয়া আ*গুন ধপ করে জ্বলে ওঠল।

আরজের শ্বাসপ্রশ্বাস ভারী হয়ে উঠেছে, প্রতি নিঃশ্বাসে তীব্র দহন, বুক ফেড়ে বেরিয়ে আসতে চাইছে দমবন্ধ করা যন্ত্রণা। কাষ্মিনকালেও তার ভাবনাতে আসেনি সানা এমন কাজ করবে। র*ক্ত চক্ষু নিয়ে সে পরপর কয়েকটি থাবা বসিয়ে দিল রমনীর চারদিকে। সানা বিস্ফোরিত নয়নে তাকিয়ে। আরজের হিং*স্রতার সাথে সে একদম অপরিচিত।

আরজে এক ঝটকায় কাছে আসে। তার হাতটা চেপে ধরল রমণীর চিবুক। তার গলায় যেন রক্ত ঝরছে, সাথে তীব্র আক্রোশ, সানার কানে এলো অগ্নি*ঝরা রুক্ষ কণ্ঠস্বর,

-"ইউ ড্যাম ইডিয়ট গার্ল, হেভ ইউ লস্ট ইউর মাইন্ড, তোমার কোন ধারণা আছে যদি আমি না আসতাম তাহলে কি হতো?"

তার প্রশ্নের পরিবর্তে প্রত্যুত্তর না এসে আসলো নিরেট কণ্ঠস্বর,

-"কি হতো ওই খাদে পড়ে আমি মরে....."

রমণী তার বাক্যখানা সম্পন্ন করতে পারল না। তার আগেই আরজে নিজের হাত দিয়ে তার মুখ চেপে ধরল। সানার বলা বাক্যখানা আরজের মুখের রক্তিম রাগকে আরো বেশি হিং*স্র করে তুলল। আরজের বুক ওঠানামা করছে, চিৎকার করে ওঠল সে,

-"ডোন্ট ডেয়ার এই ওয়ার্ডটা দ্বিতীয়বার উচ্চারণ করার সাহস করলে জিহবা টেনে ছিড়ে ফেলবো। তোকে এত বছর দেখে রেখেছি মরার জন্য। আমাকে এত বছর এতটা জ্বালানোর পর এত সহজে ছেড়ে দেবো। তোর জন্য আমি সব কিছুর বিরুদ্ধে চলে যাচ্ছি, শুধু এই শব্দটা শোনার জন্য। সাহস কিভাবে হলো,"

নিজেকে শক্ত খোলসে আবদ্ধ রাখা সামনের মানবী আরজের কথার অর্থ বুঝতে ব্যর্থ হলো। সে অবাকচিত্তে তাকিয়ে, কি বলেছে রানভীর? আর তাকে তো লাইফেও তুই তোকারি করেনি। অভিমান পাল্লা দিয়ে আরও বাড়লো। আরজের গারো বাদামি চোখের সাথে সানার কৃষ্ণ গহব্বরের মিলিত হওয়ার সাথে সাথেই তার নজরে আসে রমণীর নির্ভীক চোখ। আরজে সরিয়ে নিল নিজের হাতখানা।

তার কপালে শিরা ফুলে উঠেছে নিঃশ্বাস অস্থির হয়ে ওঠে চোখের নিচে একটা অদ্ভুত ছায়া নেমে এসেছে। বহু কষ্টে নিজেকে সংবরণ করে,তার সামনে থাকা এই নির্ভীক মেয়েটাই তার সবচেয়ে দুর্বল, সবচেয়ে অসহায় স্থান। তাই সে আরেকবার সামনে ঝুঁকে রমণীর নরম তুলতুলে পেলবগালে নিজের খসখসে হাতখানা রেখে ধীরকণ্ঠে বলে ওঠে,

-"ডু ইউ হ্যাভ এনি সেন্স,গত নয় ঘন্টা তেরো মিনিটের প্রতিটাসেকেন্ড কীভাবে গিয়েছিল আমার। প্রতিটা ক্ষণে আমাকে হারানোর আতঙ্ক কীভাবে ঝলকে ধরেছিল।ক্ষণে ক্ষণে নিশ্বাস বন্ধ হওয়ার জোগার হয়েছিল, পাগলের মতো মনে হয়েছিল নিজেকে। আমার রুহ টা ঠিক এখানে, এখানে আটকে ছিল।আমার হাজারটা নিষেধাজ্ঞা অমান্য করে তুমি ঐ ছেলেটার সাথে গিয়েছিল।এবার বল তোমাকে কীভাবে শাস্তি দেওয়া যায়। ওয়াইফি, আমাকে এতটা পোড়ানোর মানে কী?"

সানা নিজের নীরবতা ভেঙে কিছুই বললো না। মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। যখন তার দরকার ছিল তখন তো ছিল না, তাহলে এখন এসবের মানে কী?

আরজে ওঠে আবার নিজের সিটে ফিরে গেল। সানা ওঠার আগে একটানে তাকে নিজের কাছে টেনে নিল। রমণীর কন্ঠ থেকে কোন শব্দ নিঃসৃত হওয়ার আগেই

আরজের সতর্ক বাণী তার কানে আসলো,

-"Let me come down or I don't know what I'll do, You'll regret it. Just stay quite the way you are"

আর কোন বাক্য আওড়ালো না রমণী। বিড়াল ছানার মত নিজের স্বামীর বক্ষস্থলে চুপটি করে বসে থাকলো। কিন্তু তার মস্তিষ্কে চলছে নানারকম প্রশ্নের বাহার, তার আর রানভীরের সম্পর্ক মাত্র এক বছরের তাহলে রানভীর কেন বলল এত বছর? আর কেনই বা এসব বলল, এ কদিনেই বা তার জন্য এতটা উতলা কেন হলো, নাকি অন্য কিছু? হাজারটা প্রশ্ন কিন্তু তার উত্তরগুলো অজানা। আর কিছুই ভাবতে পারছে না সানা, আর না কোন হিসেবেই মিলাতে পারছে। শুধু এতটুকু বুঝতে পারছে এই রানভীর নিজেকে যেমন দেখাচ্ছে মোটেও তেমন নয়, নিজের ভেতরে অনেক কিছু লুকিয়ে রেখেছে।

কিয়ৎক্ষণের মধ্যেই স্বামীর বক্ষস্থলের উষ্ণতায় রমণীর চোখে নেমে এলো রাজ্যের ঘুম। সানার ঘুম মানেই সে আর পৃথিবীতে নেই, তা সে যেকোন জায়গাতেই হোক। তার এমন ঘুমের জন্য ছোটবেলায় মায়ের থেকে কত বকুনি খেতে হয়েছে তার কোন হিসাব নেই। মাঝে মাঝে তো সে ক্লাস চলাকালীন ও ঘুমিয়ে পড়ত, পরে এসপি বহু কসরতে জাগাত। তার সবচেয়ে পছন্দের পাস টাইম হচ্ছে 'ঘুম'।

অন্যদিকে আরজে রমণীকে এতটা জোরে নিজের বক্ষের সাথে আঁকড়ে ধরে আছে যেন নিজের বুক পাঁজরের হাড় ভেদ করে ঢুকিয়ে ফেলবে। ধীরে ধীরে তার ভিতরের সত্ত্বটাও শান্ত হয়ে এলো। এই মেয়েটা তার অন্ধকার জীবনের একমাত্র প্রশান্তি। যখন রমণীর নড়াচড়া আর অনুভব হলো না শুধু বড় বড় শ্বাসের আওয়াজ আসলো তখনই আরজে বুঝতে পেরেছে রমনী ঘুমের দেশে তলিয়ে গিয়েছে। আরজে সানার ঘুমন্ত নিষ্পাপ মুখখানা অবলোকন করতেই তার ঠোঁটের কোণে প্রশান্তির হাসি ফুটে ওঠল। এখন মনে হচ্ছে তার দগ্ধ হৃদয়ে এক পশলা বৃষ্টি হানা দিয়েছে। একটা দীর্ঘ চুম্বন রেখে দিল মানবীর কেশবে। পর মুহুর্তে নিজের এক হাত দিয়ে রমণীর পেলব দেহ খানা নিজের বক্ষ পিঞ্জিরায় আগলে নিয়ে গাড়ি স্টার্ট দিল। উদ্দেশ্য ব্ল্যাক স্পেস।

___________________

দুপুর ১ টার দিকে সানা লিফটে উঠতেই এসপির সাথে দেখা হয়।

সানা:- থ্যাঙ্ক গড এসপি তুই এখনো বেচে আছিস"

এসপি:-কে আপনি মা জননী, আপনাকে চেনা চেনা মনে হচ্ছে, কোথাও আপনি সেই না তো যে প্রতি রবিবার থালা নিয়ে আমাদের বাড়িতে আসতেন?"

সানা:-এসপি!!!কি হয়েছে তোর? কোন ভাবে"

তার বাক্য সম্পূর্ণ করার আগেই আরজে এসেই তাকে একটানে নিজের কাছে নিয়ে আসলো রেগে গেল মানবী

সানা:-কি সমস্যা আপনার? সব সময় আমায় টানাটানি করেন কেন?দেখুন এসপির ব্রেন ডিলিট হয়ে গিয়েছে?"

আরজে:-ব্রেইন ডিলিট!!!! মানে??.

এসপি:- আবে স্মৃতি হারানোর কথা বলছে?"

আরজে:- ইডিয়ট একে 'মেমোরি লস্ট' বলে"

সানা:-হ্যাঁ ওই হবে একটা আর কি? আপনি এখন আমার ভুলের পিছনে না পড়ে ওর মেমোরি দেখুন"

আরজে:- যতক্ষণ ওর মেমোরি ডিলিট থাকবে ততক্ষণ ও বেঁচে থাকবে, ওর মেমোরি ব্যাক করলেই ওর ডেথ হয়ে যাবে"

সানা:- 🙄😮😨

এসপি:- 🤧😩

-চলবে.....

More Chapters