Cherreads

Chapter 31 - Unnamed

#পর্বসংখ্যা৩১

#হ্রদয়ামিলন

#Shavakhan

শহরের এক প্রান্তে দাঁড়িয়ে চৌধুরীদের পুরনো ফ্যাক্টরি, উঁচু লোহার গেটটা আধখোলা। জং ধরা কবজা থেকে আসে মাঝে মধ্যে কেঁপে ওঠা শব্দ।

ছাদটা অস্বাভাবিক রকম উঁচু। লোহার ট্রাস আর বিমগুলো মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে, দেয়ালের রং খসে পড়েছে।

কোথাও ধূসর, কোথাও কালচে, কোথাও র*ক্তের মতো গাঢ় মরচে।মেঝেটা কংক্রিটের ফাটল ধরা, তাতে জমে থাকা পুরনো তেলের দাগ, যা এখনো পুরোপুরি শুকায়নি। পা ফেললেই শব্দ হয় একটা ফাঁপা, প্রতিধ্বনিময় আওয়াজ। কোথাও লোহার হুক,যেগুলো একসময় ভারী বোঝা তুলত, জানালা গুলো উঁচুতে, কাচ নেই, সেই ফাঁক দিয়ে আলো ঢোকে না, ঢোকে ধুলো।

সেই ফ্যাফ্যাক্টরির বেজমেন্টে রয়েছে একটি গুপ্ত ঘরের দড়জা, যা অপাত দৃষ্টিতে কারো নজরেই আসবে না। সেই দড়জার পিছনেই আরেক দুনিয়া।

বিশাল হলরুম, মেঝের মাঝখানে একটা চেয়ার, চেয়ারে বাঁধা একজন মানুষ,'লাবিব'

হাত দুটো পেছনে,পা দুটো শক্ত করে বাঁধা।

মুখে কাপড়,কাপড়ে ঢাকা মুখের নিচে দম আটকে থাকা নিঃশ্বাস। কিন্তু চোখ দুটো খোলা। সেই চোখে আড়ষ্ট হয়ে আছে ভয়, প্রাণ হারানোর ভয়।

চেয়ারের সামনের খোলা জায়গাটায় দাঁড়িয়ে আছে সারহাদ। তার হাতে বেসবল ব্যাট, কাঠের ব্যাটের গায়ে আলো পড়ে চকচক করছে। হাতে কোনো গ্লাভস নেই, সারহাদের জন্য গ্লাভস ব্যবহার মানে সুরক্ষা, আর সে সুরক্ষায় নয়, নিয়ন্ত্রণে বিশ্বাসী ।

তার পাশে দুজন, এজাজ আর ইয়ান, সারহাদের দুই হাত। ওদের কাজ বল এগিয়ে দেওয়া। এজাজ প্রথম বলটা হাতে নেয়। দু'আঙুলে ধরে, এগিয়ে দিল সারহাদ দিকে,

-"বস"

সারহাদ বলটা নেয়, মুঠোয় চেপে ধরে। সে ব্যাটটা মাটিতে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, চুপচাপ। এই নীরবতাটাই সবচেয়ে ভয়ংকর,সে হঠাৎ বলে ওঠে কর্কষ কণ্ঠে,

-"বিশ্বাসঘাতকতা, আমার ডেটা চুরি করে অন্যকে দেওয়া। অনেক বড় কলিজা নিয়ে জন্মেছিস"

সে ধীরে লাবিবের চারপাশে হাঁটে, তার পায়ের বুটের শব্দ ঘরে ঘুরে ঘুরে ফিরে আসে লাবিবের কানে,

-"তুই জানিস আমার সবচেয়ে পছন্দের খাবার কি?...কলিজা"

এজাজ আর ইয়ান একপাশে দাঁড়িয়ে। অনূভুতি শূন্য চেহারা, মুখে কোন শব্দ নেই, কারণ ওরা জানে, এই মুহূর্তে কথা বলা মানে ভুল করা। সারহাদ থামে, চেয়ারের সামনে দাঁড়ায়। বাঁধা মানুষটা নড়তে চেষ্টা করে। চেয়ারটা কেঁপে ওঠে। সেই কাঁপুনি দেখে

সারহাদের ঠোঁটে একটুখানি ত্রুু্র হাসি ফুঠে।

সে ব্যাটটা কাঁধে তোলে,বলটা বাতাসে হালকা ছুড়ে আবার ধরে। এক মুহূর্তের স্থিরতা,

এই স্থিরতাই খেলার শুরু। এবার বলটা সে ছুড়ে দেয়,

একটা জোড়ে শব্দ হলো 'ঠাস'...

একদম লাবিবের দিকে। চেয়ারটা দুলে ওঠে।

ঘরের বাতাস যেন এক সেকেন্ড থেমে যায়।

ইয়ান সঙ্গে সঙ্গে এগিয়ে আসে,দ্বিতীয় বলটা বাড়িয়ে দেয়,

"বস।"

সারহাদ আবার ব্যাট তোলে, এইবার একটু ধীরে। আরেকটা বল ছোড়া হয়। ঘরের প্রতিধ্বনি ভারী হয়ে আসে। পরপর কয়েকটি বল ছোড়ে, প্রতিটি বল লাবিবের কাছে আ*গুনের গোলার মতো মনে হচ্ছিল।

সারহাদ থামে, সে সামনের দিকে তাকালো, নিজের হাতের ব্যাটখানা বারবার মাটিতে 'ডপ' খাওয়ালো। এই সামান্য আওয়াজটা যেন সামনে থাকা ব্যক্তির কানে তীরের মত ভেদ করে ঢুকছে।

'ঠক, ঠক, ঠক'

এগিয়ে গেল সারহাদ তার দিকে কন্ঠে হীম ধরা রুক্ষতা,

-"চল খেলাটা একটু চেঞ্জ করি, তোকে বাঁচার একটা সুযোগ দিব"

সে লাবিবের কাঁধে হাত রাখল, লাবিবের চোখে ভয় আর আতঙ্ক একসাথে মিলেমিশে, সাথে একটু বাঁচার তীব্র আশা। কিন্তু তার ভয়ার্ত চোখ জোড়া সামনের পাথর মানবের এক ফোটা হৃদয় গললো না, বরং রুক্ষ কন্ঠে হিসহিসিয়ে বলে ওঠে,

-"এই খেলাটা বন্ধ হয়ে যাবে যদি তুই নিজের মুখ দিয়ে বলটাকে ক্যাচ করতে পারিস। আর চলতে থাকবে ততক্ষণ, যতক্ষণ না তুই ক্যাচ না করতে পারিস"

সারহাদ তাকে একটা ঠান্ডা হাসি দিয়ে দৃঢ কন্ঠে শোধালো,

-''বল, খেলাটা কেমন হবে, খুব ইন্টারেস্টিং তাই না।

Are you ready?"

তারপর একের পর এক বল আসতে থাকলো লাবিবের দিকে বিরামহীন ভাবে। প্রতিটা বলকে অশরীরী শক্তির মতো মনে হলো তার। দুমড়ে মুচড়ে গেল তার প্রতিটা হাড়, পেশি, শিরা, উপশিরা। লাবিবের সারা শরীর র*ক্তে র*ঞ্জিত। শরীরের এমন কোন জায়গা নেই যেখানে আঘাতের চিহ্ন নেই। চল্লিশ মিনিট ধরে চলতে থাকল সারহাদের খেলা। সে ইচ্ছা করেই এতটা সময় নিচ্ছে। শেষ একটা বল এসে লাগল তার সংবেদনশীল জায়গায়। ছটফট করে উঠল লাবিব। কিন্তু সামনের তিন মানবের মধ্যে কোন হেলদোল দেখা গেল না।

ব্যস আর কিছু মুহূর্ত তারপর শেষ নিঃশ্বাস। কেউ জানতেও পারল না রাতের আলো আঁধারের মধ্যে পুরনো ফ্যাক্টরিতে কি হলো। সারহাদ ইয়ানের দিকে তাকিয়ে আদেশ ছুঁড়ে,

-"Cleaned it so thoroughly that it was as if nothing had ever happened here."

-"ওকে বস"

সারহাদ এজাজের হাতে নিজের ব্যাটখানা ধরিয়ে দিল।

-"কালকের পার্টির কি খবর?"

-"বস, কালকের পার্টিতে ভারত থেকে 'আলী মির্জা' আসবে সাথে অর্থমন্ত্রী 'হানিফুল ইসলাম' ও শিল্পমন্ত্রী 'আতিকুর রহমান' ও থাকবে'

সারহাদের ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলে গেল,

-"বাহ,,, সোফিয়া জাওয়ান তো সিনেমার পার্টিকে পুরো রাজনীতির রঙ্গমঞ্চ করে তুলেছেন, আর যেটা করতে বলেছি সেটা করেছো?"

-"জি বস"

-"দেখা যাক কাল মিসেস সোফিয়া কি করেন"

এই বলে সে চলে গেল, লোহার দরজা বন্ধ হয়। ঘরে আবার নীরবতা নেমে এলো।

________________________

সকাল গড়িয়ে প্রায় দুপুর বারোটা, সানার ঘুম মাত্র কিছুটা হালকা হয়ে এসেছে। চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করল নিজের রুমে। সবকিছু ঠিক হতে তার দুই মিনিট লাগলো, একে একে কাল রাতের সব কিছু স্মৃতিস্পটে আসতে লাগলো। সে ওঠার আগেই তার পেটের উপর ভারী কিছুর অনুভব হলো। কারো গরম নিঃশ্বাস তার ঘাড়ে আছড়ে পড়ছে। নাকে আসছে খুবই কাছ থেকে কফি উডের সাথে ভ্যানিলার কড়া স্মেল। ভ্রুকুটি করে নিজেকে পর্যবেক্ষণ করতেই নজরে আসে আরজে এক হাত দিয়ে তাকে সাপের মতো পেচিয়ে, তার ঘাড়ে মুখ গুঁজে শুয়ে আছে। মুহূর্তে সানার চোখ বড় বড় হয়ে গেল।

তীক্ষ্ণ চোখে সে আরজেকে পর্যবেক্ষণ করে। আরজের ঘুমন্ত মুখখানা কি নিষ্পাপ দেখাচ্ছে। ঠোঁটের কোণে ফুটে ওঠল এক টুকরো মুচকি হাসি। আবার কিছু মনে পড়তেই মাথা ঝাড়া দিয়ে ফেলল। কাল রাতের কারণে তার ঠোঁটগুলো এখনো জ্বলছে, কীভাবে বিড়ালের মতো কামড়ে ছিল,

-"কি করছিস কি সানা, একে রোনাল্ডোর মতো এক কিকে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেয়"

বহু কসরতে সে আরজের হাত সরাতে পেরেছে। ঘুম হালকা হয়ে এলো আরজের। মুখ তুলে ঘুম জড়ানো কন্ঠে আওরালো,

-"ওয়াইফি, লেট মি স্লিফ,

ডোন্ট ডিস্টার্ব মি"

এই বলে উল্টো ফিরে শুয়ে পড়ল। আরজে হাত সরাতেই সানা উঠে বসে। একটু দূরে গিয়ে ঠোঁটে ক্রুর হাসি ঝুলিয়ে, নিজের হাত পা গুলোকে টানটোন দিয়ে, দিল আরজে কে এক কিক্। সেই সম্পর্কে আরজে ছিল একদম বেখবর। সে হুরমুড়িয়ে নিচে পড়ে যায়। তার চোখের ঘুম সব ছুটে গিয়ে, সেখানে জমা হলো একরাশ বিরক্তি। তড়িৎ গতিতে উঠে এগিয়ে এলো রমনীর দিকে। সানা বুঝতে পেরেই এক লাফে বিছানার শেষ মাথায়। কর্কশ কণ্ঠে বাক্য ছুড়লো আরজে,

-"তোমার সাহস কিভাবে হল, আমাকে নিচে ফেলে দেওয়ার"

সানার কন্ঠে দ্বিগুণ তেজ,

-"আপনার সাহস কিভাবে হলো আমার রুমে আসার"

-"ফ্ল্যাট আমার, বেড আমার, বউ আমার, তুমি বলার কে?"

-"হতে পারে ফ্ল্যাট আপনার, বেড আপনার, বউ আপনার, বাট রুম আমার"

আরজে নিজেকে সংবরণ করে নিল। সাতসকালে সে ঝগড়া করতে চায় না। এমনিতেই কাল এত রাতে বাড়ি ফিরেছে, সকালে ঘুম ভাঙ্গিনি, যার জন্য নিজের রুমে যেতে পারেনি। তাই নিজের জ্যাকেট নিয়ে যাওয়ার সময় পিছন ফিরে আদেশ ছুঁড়লো,

-"এক ঘন্টার ভিতরে নিচে আসবে, ফাস্ট"

তার বাক্য শেষ হতেই সে চলে গেল। না রমণীর প্রত্যুত্তর শোনার অপেক্ষা করলো, আর না জানার। সানা তাকে ব্যঙ্গ করে বাথরুমে চলে গেলো। আজ অফিস নাই তার, সন্ধ্যায় পার্টি তাই সারহাদ তাকে ছুটি দিয়ে দিয়েছে।

_____________________

সানা আরজের আগে রেডি হয়ে লিফটে উঠতেই এসপির সাথে দেখা হয়। সে উৎফুল্ল কণ্ঠে বলে ওঠে,

-"থ্যাঙ্ক গড, এসপি তুই এখনো মরে আই মিন বেচে আছিস"

এসপি চোখ উল্টে তার দিকে তাকায়,

-"কে আপনি মা জননী, আপনাকে বড্ড চেনা চেনা মনে হচ্ছে, কোথাও আপনি সেই না তো যে প্রতি রবিবার থালা নিয়ে আমাদের বাড়িতে আসতেন?"

সানা বিস্ময় ভরা কণ্ঠে শুধালো,

-"এসপি তুর কি আমাকে ভিখারি মনে হচ্ছে"

-"না কৃপা করে আপনার পরিচয় খানা দিলে আমার বড়ই উপকার হতো"

রমণী হতবাক চোখে তাকালো তার দিকে,

-"এসপি!!!কি হয়েছে তোর? কালকে তো গাড়ি কোন গাছের সাথে ধাক্কা খায়নি, তাহলে কি কোন ভাবে বাংলা সিনেমার মতো....."

তার বাক্য সম্পূর্ণ করার আগেই হঠাৎ আরজে কোথা থেকে দৌড়ে এসেই তাকে একটানে নিজের কাছে নিয়ে আসলো। রেগে গেল মানবী,

-"কি সমস্যা আপনার? সব সময় আমায় টানাটানি করেন কেন?"

-"সমস্যা সাথে দাঁড়িয়ে আর তুমি বোঝ না কী সমস্যা?"

-"সাথে!!!!!কোথায়?

এসপি মুখ বাকিয়ে বলে ওঠে,

-"আব্বে আমাকে বলছে রে"

সানার এই মুহূর্তে কথা বাড়ানোর ইচ্ছা হলো না,

-"এসব রাখুন, এখন এটা দেখুন এসপির আব...ব... ব্রেন ডিলেট হয়ে গিয়েছে?"

-"ব্রেইন ডিলিট!!!! মানে??.

এসপি মুখে হাত দিয়ে ফিসফিস করে বলে ওঠে,

-"আবে স্মৃতি হারানোর কথা বলেছে রে"

-"ইডিয়ট একে 'মেমোরি লস্ট' বলে"

সানা এবার গর্জে ওঠে,

-"হ্যাঁ ওই হবে একটা আর কি? আপনি এখন আমার ভুলের পিছনে না পড়ে ওর মেমোরি দেখুন"

আরজে বাঁকা হেসে এসপির দিকে তাকিয়ে বলে,

-"যতক্ষণ ওর মেমোরি ডিলিট থাকবে ততক্ষণ ও বেঁচে থাকবে, ওর মেমোরি ব্যাক করলেই ওর ডেথ হয়ে যাবে"

সানা বিস্মিত নয়নে তাকিয়ে, এসপি মুখ খুলে কিছু বলার আগেই আরজে তাকে একধাক্কা দিয়ে বের করে দিল। কাল রাতে এর ক্লাস কম হয়েছে আজকে আবার নিতে হবে।

এসপি বেরুতেই খেঁকিয়ে উঠে,

-"শা*লা জাওরা কোথাকার, নিজের বউ আটকাতে পারিস না, এখানে আসছে আমার সাথে লাগতে।"

______________________

পার্কিংলটে আরজের সাদা মার্সিডিজে বসে আছে আরজে আর সানা। আরজে ড্রাইভিং সিটে, সে মূলত সানা কে ডেকেছে ড্রাইভিং শিখানোর উদ্দেশ্যে। কাল যেই হারে গাড়ি চালিয়েছে আরেকদিন যদি এমন হয়। সে প্রথমে প্রাথমিক জিনিসগুলো বোঝাচ্ছে, কিন্তু পাশে বসা মানবী ভীষণ বিরক্ত। মুখ ফসকে বলেই দিল,

-"আরে এগুলোতো এসপিই শিখিয়েছে, আপনি নতুন কিছু শিখান"

আরজে ঠোঁটের কোণে দুষ্টু হাসি ঝুলিয়ে এগিয়ে গেল,

-"আচ্ছা, আমার কোলে আসো নতুন কিছু শিখাই, শুধু গাড়ি না অনেককিছু চালাতে শিখে যাবে"

আরজে হাত বাড়াতেই সানা চোখ বড় বড় করে দূরে সরে গেলো। হাত উঁছিয়ে থামিয়ে দিল,

-"ব্যাস আমাকে 'পাস্ট রোল' এ শিখান"

আরজে ভ্রু কুঁচকে এলো, কপালে ভাঁজ পেলে শুধালো,

-"পাস্ট রোল!!!!এখন আবার এটা কি?"

এসপি মাত্র গাড়ি নিয়ে এসেছে। এই দুই জামাই বউয়ের কথা ভালো করেই শুনতে পেয়েছে। সানার খিচুড়ি ইংরেজির মানে সে ছাড়া এই পৃথিবীতে আর কেউই ধরতে পারবে না কেয়ামতের আগ পর্যন্ত। সে গাড়ির কাঁচ নামিয়ে বলে ওঠে,

-"আবে আগের পদ্ধতি বলেছে রে, আগের পদ্ধতি"

আরজে অবাকচিত্তে অবলোকন করলো পাশে বসা রমণীকে, কন্ঠের ঝাঁঝ মিশিয়ে বলে ওঠে,

-"ইডিয়েট একে 'প্রিভিয়াস মেথড' বলে, সত্যি করে বলো তুমি পরীক্ষায় পাস করেছ কিভাবে?"

পাশের গাড়ি থেকে এসপি শব্দ করে হেসে ওঠে,

-"তোর বউ অলয়েজ আমার খাতা কপি পেস্ট মেরে এডিট করে দিয়েছে, তার জন্য পরীক্ষায় আমি 'ডি গ্রেট' পেতাম আর এ 'সি গ্রেট' পেত"

আরজে কিছু না বলেই নিজের পকেট থেকে বন্দুক বের করবে এটা এসপি বুঝতে পেরেই তাকে হাত দিয়ে থামিয়ে দিল,

-"ব্যাস বাবা জীবন, আই ফরগেট এভরিথিং, হু এম আই?"

মাথাটা আরেকটু হেলিয়ে বলে ওঠে,

-"মা জননী আপনার নামখানা বলেননি?"

সানা নিজের দন্ত পাটি পিষে বলে ওঠে,

-"এদিকে আয়, কানের নিচে বাজালে মনে পড়বে মা জননী কে?"

এসপির নজর আরজের দিকে পড়তেই আরজে কটমট করে বলে ওঠে,

-"কানের নিচে চারটা গুলি পড়লেও....."

তার বাক্য সম্পূর্ণ হওয়ার আগে এসপি নিজের গাড়ি স্টার্ট দিয়ে ধোয়া উড়িয়ে চলে যায়। যাওয়ার আগে চিৎকার করে বলে ওঠে,

-"মা জননীইইইইই আই এম গুয়িং টু স্কুল, আই মিন হোমমমমমমম"

আরজে নিজের বন্দুক রেখে সন্দেহজনিত কন্ঠে রমনীর দিকে প্রশ্ন ছুঁড়ে,

-"তুমি কি সত্যিই ওর থেকে দেখে লিখে পাস করতে?"

-"একদমই না"

আরজে মনে মনে খুশি হয়েছে, যাক ওই বারোভাতারি মিথ্যা কথা বলেছে। তার ভাবনার মধ্যেই কানে আসে সানার নির্বিকার কন্ঠ,

-"আমি ওয়ান টু নিজের যোগ্যতায় ফেল করেছি আই মিন পাস করেছি, বাকিগুলো ওর ক্রেডিট আর কি"

-"মানে আমি ছিলাম ক্লাস টপার আর আমার বউ লাস্ট টপার!!!!!!"

সানা তার কথা কেটে বলে ওঠে,

-"কিসের লাস্ট টপার, আমি লাস্ট টপার চ্যাম্পিয়নের শিরোপা জিতেছি, তাও একটানা সাত সাতবার, ক্লাস থ্রি টু টেন।"

আরজে নিজের রাগ সংবরণ করে দাঁতে দাঁত চেপে শুধায়,

-"তুমি আবার পড়াশোনা স্টার্ট করবে"

আকাশ ভেঙে পড়ল রমণীর উপর,

-"পাগল নাকি, আপনি চান আমি আদুবোন হয়ে যাই"

আরজে তার কথা বুঝলো না,

-"আদুবোন!!!! ওটা আবার কি?"

সানা বিরক্তি সূচক কন্ঠে বলে ওঠে,

-"আরে এসপি নাই আমি কার থেকে দেখে লিখব, আমি তো এক ক্লাসে সাতবার ফেল করব। তারপরে লোকে আমাকে আদু ভাইয়ের মত আদুবোন বলে ডাকবে। উহু, অনেক কষ্টে আমি পড়াশোনার চাপটার ক্লোজ করেছি। এখন অন করব, অসম্ভব"

-"ওটা অন হবে না স্টার্ট হবে"

-"হ্যাঁ ওই একটা আর কি, আপনি আপনার মতো বুঝে নিন না, আমার মাথা কেন খাচ্ছেন, এখন গাড়ি স্টার্ট দিন"

আরজে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে গাড়ি স্টার্ট দিল। সানার সাথে সে কথায় পেড়ে ওঠবে না তা সে এ কদিনে ভালো মতোই বুঝেছে।

দুই ঘন্টা ধরে বহু কসরতে শিখানোর পর আরজে সম্পূর্ণভাবে সানাকে ড্রাইভিং শিখাতে সক্ষম হয়েছে। সাথে ভালো মতো বুঝতে পেরেছে এসপি উপর দিয়ে কি গিয়েছে।

-চলবে...

More Chapters